০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

লক্ষ্মীপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রেজিয়া বেগম (৫২) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার সকালে পৌরসভার মজুপুর এলাকায় আধুনিক হাসপাতালে (প্রাইভেট) এ ঘটনা ঘটে।

তবে চিকিৎসকরা বলছেন, ভুল চিকিৎসা নয়, হৃদরোগে মারা যান রেজিয়া।

এদিকে এ ঘটনায় নিহতের বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাংচুর ও লক্ষ্মীপুর-রামগতি সড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে বিক্ষোভ করে।

নিহত রেজিয়া বেগম সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী আবু তাহেরের স্ত্রী।

জানা যায়, শুক্রবার ডান হাত ভাঙা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন রেজিয়া বেগম। রাত ১২টার দিকে তার হাতের অপারেশন করা হয়। পরে ভোর ৪টার দিকে তাকে অপারেশন থিয়েটার থেকে বেডে স্থানান্তর করা হয়।

একপর্যায়ে রেজিয়ার হাত থেকে রক্তক্ষরণ শুরু হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। এতে স্বজনরা জড়ো হয়ে হাসপাতালের গ্লাস ভাংচুর করে।

তবে রোগীর স্বজনদের অভিযোগ, অতিরিক্ত ইনজেকশান পুঁশের কারণে তার মৃত্যু হয়।

আধুনিক হাসপাতালের চিকিৎসক এছহাক ভূঁইয়া জানান, রোগীর হাতে সফল অস্ত্রপাচারের পর তাকে বেডে স্থানান্তর করা হয়। পরে রোগী হৃদরোগে মারা গেছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই আবদুল মতিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ তুলে দেয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

লক্ষ্মীপুরে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

প্রকাশিত : ০৪:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯