০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে মতলব উত্তর থেকে স্থান পেলেন যারা

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ছাত্র সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি স্বাক্ষরিত তালিকা গণমাধ্যমের হাতে পৌঁছায়। এর আগে, পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সঙ্গে সহ-সভাপতি পদের রয়েছেন ৬১ জন। সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ১১ জন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোট ১১জন।তার মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের নবগঠিত পূর্নাঙ্গ কমিটিতে মতলব উত্তর থেকে স্থান পেলেন যারা:

(১) মাহী চৌধুরি : সহ- সম্পাদক ।

(২)আনফাল সরকার পমন : সহ- সম্পাদক ।

(৩)বাদশা শাওন : উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ।

উল্লেখ, গত বছরের ১১-১২ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন। সে সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন ইস্যুর কারণে প্রায় আড়াই মাস পর (৩১ জুলাই) রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। সে সময় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পাশাপাশি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার তাগিদ দেন আওয়ামী লীগের সভানেত্রী।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে মতলব উত্তর থেকে স্থান পেলেন যারা

প্রকাশিত : ০৮:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯