০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার জন্য কমলো ভোটপ্রচারের সময়

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শো চলাকালীন সংঘর্ষের ঘটনায় রাজ্যে শেষ দফার ভোটপ্রচারের সময়সীমা কমিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবারের মধ্যে প্রচারপর্ব শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন।

এই প্রথম সংবিধানের ৩২৪ নম্বর ধারা প্রয়োগ করেছে কমিশন। এই ধারা অনুযায়ী, নির্বাচন কমিশনকে ‘পরিচালনা, নির্দেশ দেওয়া এবং ভোট নিয়্ন্ত্রণ করার’ ক্ষমতা দেওয়া হয়েছে।

আগামী ১৯ মে লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ। শেষ দফায় রাজ্যের ৯ আসনে ভোটগ্রহণ হবে। কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে রাজ্যের প্রচারপর্ব শেষ করতে হবে। শুক্রবার বিকেল ৫টায় শেষ দফার ভোটপ্রচার শেষ হওয়ার কথা ছিল।

পাশাপাশি স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব এবং সিআইডির এডিজিকে অপসারণের নির্দেশ দিয়েছে কমিশন।

মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজপির রাজনৈতিক লড়াই চরমে ওঠে। তারপরেই এই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

বুধবারই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপি সভাপতি অমিত শাহ। তার রোড শোয়ে হামলার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেন তিনি। বিষয়টিকে ‘ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেন বিজেপি সভাপতি।

এ ঘটনায় অমিত শাহসহ বিজেপির নেতা-কমীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে বিজেপি সভাপতিকে ‘ধোঁকাবাজ’ এবং ‘নিম্নরুচির’ বলে মন্তব্য করেন তৃণমূল নেতারা। একটি ভিডিও ফুটেজ তুলে ধরে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও করেন তারা।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার জন্য কমলো ভোটপ্রচারের সময়

প্রকাশিত : ০১:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯