ভারতীয় লোকসভা নির্বাচন নিয়ে করা ইন্ডিয়া ট্যুডের একটি বুথ ফেরত জরিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ব্যাপক ভরাডুবির ইঙ্গিত পাওয়া গেছে।
ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আগের নির্বাচনের তুলনায় বিজেপি নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। ভারতীয় নির্বাচনী আচরণবিধি অনুসারে, লোকসভার সাত ধাপের ভোট শেষ হওয়ার আগে এ ধরনের জরিপ প্রকাশ করা যাবে না।
তবে এটাকে পুরোপুরি ভুয়া বলে উল্লেখ করেছে ইন্ডিয়া ট্যুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার (এএফডব্লিউএ)। ইন্ডিয়া ট্যুডে এখন পর্যন্ত কোনো বুথ ফেরত জরিপ প্রকাশ করেনি বলে দাবি করা হয়েছে।
ফাঁস হওয়া জরিপে দেখা গেছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ১৭৭ আসন পেয়েছে। এছাড়া কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১৪১ ও অন্যান্যরা পেয়েছে ২২৪ টি আসন।
জ্যেষ্ঠ টেলিভিশন সাংবাদিক ও সঞ্চালক রাজদ্বীপ সারদেসাই বলেন, এটা পুরোপুরি ভুয়া খবর। এখন পর্যন্ত এমন কোনো জরিপ হয়নি। এই ভুয়া নিউজের প্রচার বন্ধ করা উচিত।
বিবি/এমএ























