হামলার শিকার হয়েছেন হলিউডের টার্মিনেটরখ্যাত তারকা আর্নল্ড শোয়ার্জনেগার। দক্ষিণ আফ্রিকায় একটি অনুষ্ঠানে গিয়ে হামলার শিকার হন ক্যালিফোর্নিয়ার সাবেক এ গভর্নর।
শনিবার হামলার সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীরা তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন এবং হামলাকারীকেও আটক করেন।
এক ভিডিও ফুটেজে দেখা যায়, ৭১ বছর বয়সী বিশ্বখ্যাত এই হলিউড অভিনেতা আফ্রিকা অনুষ্ঠানে তার ভক্তদের মধ্যে দাঁড়িয়েই মোবাইল ফোনে ভিডিও করছিলেন।
এ সময় পেছন দিক থেকে তাকে উড়ন্ত লাথি বা ফ্লাইং কিক মারে। তবে লাথি খেয়ে শোয়ার্জনেগার দাঁড়িয়ে থাকলেও পেছনে পড়ে যান হামলাকারী। পরে হামলাকারীদের পুলিশে হস্তান্তর করা হয় বলে ওই অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন।
এক টুইটবার্তায় শোয়ার্জনেগার লেখেন- আমি ভেবেছিলাম যে আমি ভিড়ের মধ্যে ধাক্কায় পড়ে গেছি যেটি প্রায়ই হয়। পরে আপনাদের মতো ভিডিও দেখেই কেবল বুঝতে পারলাম আমাকে লাথি দেয়া হয়েছে।
তিনি অবশ্য পরে তার ভক্তদের হামলার বিষয়ের চেয়ে ওই অনুষ্ঠানের দিকে দৃষ্টি দেয়ার অনুরোধ করেন। কিন্তু তাকে কে এই ফ্লাইং কিক মেরেছে এবং কেন মেরেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। প্রসঙ্গত প্রতি বছর মে মাসে আর্নল্ড ক্লাসিক আফ্রিকা ইভেন্টের আয়োজন করা হয়, যাতে অনেক ইভেন্ট থাকে।
বিবি/এমএ
























