১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

তাজিকিস্তানে দাঙ্গায় নিহত ৩২

তাজিকিস্তানের একটি কারাগারে দাঙ্গার ঘটনায় নিরাপত্তারক্ষী এবং ২৯ বন্দী নিহত হয়েছে। ওই বন্দীদের বেশিরভাগই ইসলামিক স্টেটের সদস্য। সোমবার দেশটির জাতীয় বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। উচ্চ নিরাপত্তাবেষ্টিত তাজিকিস্তানের ওই কারাগারে দাঙ্গা পরিস্থিতির জন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে দায়ী করা হয়েছে।

বিচার বিভাগ জানিয়েছে, রাজধানী দুসানবে থেকে ১০ কিলোমিটার পূর্বের ভাখদাত শহরে রোববার রাতে দাঙ্গা পরিস্থিতি শুরু হয়। সে সময় অস্ত্রসহ হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই তিন নিরাপত্তারক্ষী এবং পাঁচ বন্দী নিহত হয়।

দাঙ্গার পেছনে দায়ীদের মধ্যে রয়েছেন বেখরুজ গুলমুরোদ নামের এক ব্যক্তি। তিনি গুলমুরোদ খালিমোভের ছেলে। তিনি ২০১৫ সালে ইসলামিক স্টেটে যোগ দেন এবং এরপর সিরিয়ায় নিহত হন।

ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৪ জঙ্গি নিহত হয়েছে। ওই কারাগারটিতে সে সময় ১৫শ বন্দী ছিল। ইতোমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

ইরাক এবং সিরিয়ায় প্রভাব বিস্তারকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট একে একে তাদের প্রায় সব গোপন ঘাঁটি হারিয়েছে। এর আগে গত নভেম্বরে তাজিকিস্তানের আরও একটি কারাগারে হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট।

বিবি/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

তাজিকিস্তানে দাঙ্গায় নিহত ৩২

প্রকাশিত : ০১:৩৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯