মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সময় নিকটবর্তী হওয়ায় প্রতিবছরের মতো এবারও জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার।
সরেজমিনে দেখা যায়, নিউমার্কেটের বিপণিবিতানগুলোতে অন্য সময়ের চেয়ে ভিড়। কেউ বা ইফতারের আগে আসছেন মার্কেটে আবার অনেকে কেনাকাটা সেরে বাসায় গিয়ে ইফতার করার জন্য বের হয়ে যাচ্ছেন।
রমজান শুরু হলেও এতোদিন কেনাকাটা তেমন ছিল না। আজ থেকে লোকজন আসছে। সামনে সেটি বাড়বে আরো। রোদ বেশি থাকায় দিনের চেয়ে ইফতারের পরে লোকজন আসে।
ঈদের আরো বেশ কিছুদিন বাকি থাকায় এখন বেশি চাহিদা ছোটদের পোশাকের। এমনটি জানালেন তাসীন ফ্যাশনের মেহেদী হাসান।
সবাই চিন্তা করে আগে বাচ্চাদের পোশাক কিনবে। আমাদের এখানে বাচ্চাদের ভালো প্যান্ট-শার্টের কালেকশন রয়েছে। পাঞ্জাবির দোকানগুলোর মধ্যে তুলনামূলক কম ভিড় দেখা গেলো। নিলয় ট্রেডার্স, টোকিও ফ্যাশনসহ বেশ কয়েকটি স্টলে ক্রেতাদের উপস্থিতি ছিল।
বিক্রি এখনো ভালোভাবে শুরু হয়নি। তবে সন্তোষজনক। বিশ রমজানের পর সবাই কেনাকাটা করবে। তখন অফিস ছুটি হবে। সবাই বাসায় যাওয়ার প্রস্তুতি নেবে। তখন বিক্রিটা বেশ জমে। নিউমার্কেটের পাশাপাশি চাঁদনী চক, নূরজাহানসহ আশপাশের মার্কেটেও ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিবি/এমএ






















