০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

হযরত মুহম্মদ (সা:) এর ২০টি বাণী

রাহমাতুল্লিল আলামিন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ পেয়ারা নবী হযরত মুহম্মদ (সা:) এর অমর বাণী হতে জীবনের বিভিন্ন দিক সম্পর্কে ২০টি বাণী নিম্নে তুলে ধরা হলোঃ

১. যে কাজ বিসমিল্লাহ ছাড়া আরম্ভ হয়, সে কাজ বরকতহীন হয়।
২. ঈমানের শাখা সত্তর হতেও উর্ধ্বে, তন্মধ্যে সর্বাপেক্ষা নিম্ন পর্যায় হলো রাস্তা হতে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, আর সর্বাপেক্ষা উচ্চ পর্যায় হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা।
৩. লজ্জাপ্রবনতা এবং হায়া-শরম ঈমানের একটি প্রধান অঙ্গ।
৪. ঝগড়াটে ব্যক্তি আল্লাহর নিকট সর্বাধিক ঘৃণিত।
৫. নম্রব্যবহারকারী ও সরলতা অবলম্বনকারীর জন্য দোযখের আগুন হারাম।
৬. সততা অন্তরে শান্তি আনয়ন করে।
৭. মিথ্যা কথা বললে রিযিক কমে যায়।
৮. কৃপণ ব্যক্তি আল্লাহ হতে দূরে, বেহেশত হতে দূরে, এবং মানুষ হতেও দূরে, কিন্তু সে দোযখের নিকটবর্তী।
৯.তিনটি খাছলতের কথা আমি তোমাদের কসম খেয়ে বলছি,তোমরা অবিশ্বাস করে অবহেলা করোনা, বিশ্বাস করে আমল করো, ফায়দা হবে: (ক) দানে কখনো ধন কমেনা;(খ) একজন অন্যায় করলে তা আল্লাহর উদ্দেশ্যে সবর করো, এই সবর করায় সম্মান বাড়বে; (গ) ভিক্ষার দরজা যে খুলবে, পরমুখাপেক্ষী যে হবে, তার দারিদ্র কখনো ঘুচবে না।
১০. পরিবারভূক্তদের মধ্যে যারা অভাবগ্রস্ত, সর্বপ্রথম তাদেরকে দান করো।
১১. যে ব্যক্তি কোরআন শিক্ষা করেছে এরং শিক্ষা দিয়েছে, তোমাদের মধ্যে সে শ্রেষ্ঠও উৎকৃষ্ট।
১২. মুসলিম ভ্রাতার সাথে হেসে কথা বলাও একপ্রকার সদকা।
১৩. ঐ ব্যক্তি আমাদের মধ্যে নয়, যে আমাদের ছোটদের স্নেহ করেনা ও আমাদের বড়দের সম্মান করে না।
১৪.নিজ হাতে রোজগার করে খাওয়া সর্বাপেক্ষা উত্তম, কোনো ব্যক্তির উত্তম ও ভাল খাদ্য তার নিজের হাতের রোজগার।
১৫. সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী, নবীগণ, সিদ্দিকীন ও শহীদগণের সঙ্গী হবেন।
১৬. যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহতায়ালা ইহকালে ও পরকালে তার দোষ গোপন রাখবেন।
১৭.চুপ করে থাকলে অনেক বিপদ-আপদ থেকে বাঁচা যায়।
১৮. আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে লুক্কায়িত আছে।
১৯. গরীব লোক ধনীর পাঁচশত বছর আগে জান্নাতে প্রবেশ করবে।
২০. গুনাহ হতে তওবাকারী নিষ্পাপ ব্যক্তির ন্যায়।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

হযরত মুহম্মদ (সা:) এর ২০টি বাণী

প্রকাশিত : ১২:০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯