০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

উগান্ডায় পথশিশুদের সাহায্য করলে জরিমানা!

টাকা, খাবার কিংবা পথশিশুদের কোনোভাবে সাহায্য করলে এখন থেকে জরিমানা গুণতে হবে উগান্ডার নাগরিকদের। রাজধানী কাম্পালায় পথশিশুদের খাবার বা টাকা দান করা অবৈধ ঘোষণা করে নতুন এক আইন পাস করেছে দেশটির সরকার।

কাম্পালার লর্ড মেয়র এরিয়াস লুকওয়াগো জানান, ব্যবসায়িক কাজে এবং যৌন ব্যবসায় শিশুদের ব্যবহার কমানোর উদ্দেশ্যে এ আইন পাস করা হয়েছে। আইনের বিধি অমান্যকারীদের সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ১১ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

দেশটির সরকারি হিসাব অনুযায়ী, রাজধানী কাম্পালার রাস্তায় ৭ থেকে ১৭ বছর বয়সী প্রায় ১৫ হাজার পথশিশু বাস করে।

বিবিসির উগান্ডা প্রতিনিধি ডিয়ার জেয়ান জানান, গ্রাম থেকে অনেক শিশুকে শহরে নিয়ে আসা হয়। এসব শিশুদের জোর করে নানা রকম কাজ করানো হয়ে থাকে। এ ধরনের ব্যবসা থামাতে নতুন আইনের অধীনে যৌন ব্যবসার জন্য শহরে বাসা ভাড়া করা বা ভিক্ষা করা বা শিশুদের দিয়ে ক্ষুদ্র ব্যবসা চালানোও আইনত অবৈধ হিসেবে বিবেচিত হবে।

মেয়র লুকওয়াগো বলেন, যেসব অভিভাবক ও পাচারকারী শিশুদের পেছনে ছুটছেন, তাদের জন্য এ আইন তৈরি করা হয়েছে। সন্তানদের রাস্তায় ভিক্ষা করতে বা রাস্তায় কাজ করতে দেখা গেলে বাবা-মাকেও শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশুদের নিয়ে এসে কাম্পালায় ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করা বর্তমানে একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। আমরা এটি বন্ধ করতে চাই।

বিবি/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

উগান্ডায় পথশিশুদের সাহায্য করলে জরিমানা!

প্রকাশিত : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯