০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অস্থায়ী নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রতিরক্ষা বিভাগ থেকে অর্থ ব্যবহারে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। এই নিষেধাজ্ঞা ট্রাম্পের জন্য একটি বড় ধরনের আঘাত।

ট্রাম্প কংগ্রেসকে এড়িয়ে সীমান্ত দেয়াল প্রকল্পে অর্থ সংগ্রহের জন্য জরুরি অবস্থা জারি করেছিলেন। নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দেন।

বিচারক হ্যায়উড গিলিয়াম প্রতিরক্ষা বিভাগের কথা উল্লেখ করে নির্দেশ দেন, ‘প্রতিরক্ষা দপ্তরের অর্থ ব্যবহার করে দেয়াল নির্মাণ সংক্রান্ত যে কোন ধরনের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা জারি করা হল।’

বিবি/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অস্থায়ী নিষেধাজ্ঞা

প্রকাশিত : ১২:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯