০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

গোমাংস পাচারের অভিযোগে মুসলিমদের মারধর

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল সামনে আসতে না আসতেই আবারও গোরক্ষকদের তাণ্ডব শুরু হয়েছে। গোমাংস পাচারের অভিযোগে এক নারীসহ তিন মুসলিমকে গাছে বেঁধে মারধর করা হয়েছে। মধ্যপ্রদেশের সিওনিতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মারধরের শিকার ওই মুসলিমরা জানিয়েছেন, তাদের শুধু গাছে বেঁধেই পেটানো হয়নি, বরং ‘জয় শ্রী রাম’ ধ্বনি উচ্চারণ করতেও বাধ্য করানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি অটো রিকশায় করে গোমাংস নিয়ে সিওনি হয়ে যাচ্ছিলেন এক নারীসহ তিন মুসলিম।

পুরো ঘটনার ভিডিও পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ওই ঘটনার তীব্র নিন্দা করে এআইএমআইএম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এক টুইট বার্তায় লিখেছেন, মোদির ভোটাররা এভাবেই আবারও মুসলিমদের উপর অত্যাচার শুরু করে দিল। এটাই নতুন ভারতের ছবি।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

গোমাংস পাচারের অভিযোগে মুসলিমদের মারধর

প্রকাশিত : ০৩:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯