০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

চিকিৎসা শেষে রাষ্ট্রপতি আজ দেশে ফিরছেন

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও জার্মানিতে ১১ দিনের সফর শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ দেশে ফিরছেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি ২০২) হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে।

প্রেস মিনিস্টার আরও জানান, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম এবং লন্ডনে বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতি গত ১৫ মে বুপা ক্রেমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং মুরফিল্ডস আই হাসপাতালে চোখের চিকিৎসার জন্য ১১ দিনের সফরে লন্ডনের উদ্দেশে রওনা হন। এ ছাড়া তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির ফ্রাঙ্কফুর্টে যান।

আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমার সমস্যায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকে নিয়মিত লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শেষে রাষ্ট্রপতি আজ দেশে ফিরছেন

প্রকাশিত : ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯