০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

জাপান পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার চারদিনের সফরে জাপান পৌঁছেছেন।

জাপান ও মার্কিন কর্মকর্তারা ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সম্পর্ককে নজিরবিহীন উল্লেখ করে এর প্রশংসা করেন। উভয় নেতা এ সফরকালে তাদের সুসম্পর্ককে আরো মজবুত করার সুযোগ পাবেন বলেও তারা মন্তব্য করেন।

এদিকে ট্রাম্পের এবারের সফরকে অনেকটাই বিনোদনমূলক বলে বর্ণনা করা হয়েছে। কিছুটা আনন্দে সময় কাটাতে তিনি জাপান এসেছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণে ট্রাম্প সফরকালে রাজনৈতিক ও বাণিজ্যিক নানা বিষয়কে এড়িয়ে যাবেন।

ট্রাম্প আজ শিনজো অ্যাবেসহ জাপানী মল্লযুদ্ধ সুমো দেখতে যাবেন এবং তিনি বিজয়ীর হাতে কাপ তুলে দেবেন বলে ধারণা করা হচ্ছে। সুমো দেখতে যাওয়ার আগে উভয়নেতা গলফ খেলবেন এবং সস্ত্রীক রেস্টুরেন্টে খেতে যাবেন। সোমবার উভয়ে শীর্ষ বৈঠকে যোগ দেবেন।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাপান পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত : ১২:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯