০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ে দুইজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। স্থানীয় সময় রোববার ওকলাহোমার বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালানো হয়। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সেখানে যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকারীরা।

এক সংবাদ সম্মেলনে এল রেনোর মেয়র ম্যাট হোয়াইট বলেন,  এটা খুবই দু:খজনক। ওকলাহোমা শহর থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। দুর্যোগে আহত হয়ে কমপক্ষে ২৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের কারো অবস্থাই জটিল নয়।

ঘূর্ণিঝড়ের কারণে লোকজনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। ম্যাট হোয়াইট বলেন, আমাদের এই মুহূর্তে সহায়তা প্রয়োজন। আমরা সেখানকার লোকজনকে ইতোমধ্যেই সরিয়ে নিয়েছি।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩৬ থেকে সর্বোচ্চ ১৬৫ কিলোমিটার এবং এটি প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে তাণ্ডব চালিয়েছে।

বিবি/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ে দুইজনের মৃত্যু

প্রকাশিত : ০৩:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯