০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশ উগ্রপন্থা, মৌলবাদ ও সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি প্রদর্শন করে আসছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পাওয়া বাংলাদেশে মৌলবাদ ও জঙ্গিবাদের কোনো জায়গা নেই। বাংলাদেশের বর্তমান সরকার যে কোনো প্রকারের উগ্রপন্থা, মৌলবাদ ও সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি প্রদর্শন করে আসছে।

শুক্রবার সকালে মরিশাসের রাজধানী পোর্ট লুইসে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ তার শিকড়ের গভীরে প্রোথিত সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গর্বিত। আধুনিক ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিশ্বাস করে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, আধুনিকতার প্রতি আগ্রহ এবং প্রজ্ঞা- এ তিনটি বিষয়ের সমন্বয়ের মাধ্যমেই শান্তি এবং সমৃদ্ধি আনয়ন সম্ভব, যা আমাদের সংস্কৃতির গভীরে প্রোথিত। আর এই বিশ্বাসের ফলেই বাংলাদেশের আপামর জনসাধারণ ধর্ম এবং সংস্কৃতির পার্থক্য ভুলে শান্তিপূর্ণভাবে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে একত্রে বসবাস করে।

বাংলাদেশ এবং মরিশাসের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, উভয় দেশই দ্বি-পাক্ষিক সম্পর্ক, পর্যটন ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে।

মরিশাসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরিশাসের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আইভান লেসলি কোলেন ডাভেলু, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী নান্দকুমার, পর্যটন মন্ত্রী অনিল কুমার সিং গায়ান, সাবেক উপ রাষ্ট্রপতি আবদুল রউফ বান্দুন, মরিশাসে নিযুক্ত জাপান, ফ্রান্সসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ মরিশাস সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ উগ্রপন্থা, মৌলবাদ ও সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি প্রদর্শন করে আসছে

প্রকাশিত : ০২:১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯