০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাজ্য মন্ত্রী হিসাবে শপথ নিলেন সারেঙ্গি

দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। মোদির পর তার মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ দেখতে দেখতে দর্শক সারিতে বসে অনেকেই যখন ক্লান্ত, ঠিক তখনই যেন বিদ্যুৎ খেলে গেল রাইসিনার উঠোনে।

রাত সাড়ে ৮টায় রাষ্ট্রপতির সচিব যেই ঘোষণা করলেন, ‘রাজ্য মন্ত্রী হিসাবে এ বার শপথ নেবেন শ্রী প্রতাপ চন্দ্র সারেঙ্গি..’। ওমনি হাততালির ঢেউ উঠল! কে ইনি? একেবারেই সাধারণ গোছের সাদা পাজামা-পাঞ্জাবি পরা। মাথার চুল উস্কো খুস্কো, হাওয়ায় উড়ছে!

হ্যাঁ, তাকে নিয়ে উন্মাদনা এমনই। সামাজিক মাধ্যমে তার লক্ষ লক্ষ ছবি ঘুরে বেড়াচ্ছে। অথচ শহুরে জীবনের চাকচিক্য, বিলাস, সুবিধা থেকে তিনি অনেক দূরে। বালাসোরের এক ঝুপড়ি বাড়িই তার স্থায়ী ঠিকানা।

এবার লোকসভা নির্বাচনে ওড়িশার বালাসোর আসন থেকে জিতেছেন বিজেপি প্রার্থী প্রতাপ চন্দ্র সারঙ্গি। তার রাজ্যের মানুষ তাকে বলেন, ‘ওড়িশার মোদি’। বালাসোরে বিজু জনতা দলের প্রার্থী রবীন্দ্র কুমার জেনাকে তিনি হারিয়েছেন ১২ হাজার ৯৫৬ ভোটে।

তবে এ জয়টাই তার বড় সাফল্য নয়। প্রতাপ ওড়িশার বহু মানুষের মন জয় করেছিলেন অনেক আগেই। দীর্ঘ দিন ধরে রাজনীতি করলেও একটা সাইকেল ছাড়া তার কোনো বাহন নেই। আর থাকার জায়গা বলতে খড়ে ছাওয়া একটা কুঁড়ে ঘর। অবিবাহিত প্রতাপ বাবু সেই বাড়িতেই থাকতেন মায়ের সঙ্গে। গত বছর তার মা মারা গেছেন। এখন একা। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরাই তার অবসরের সঙ্গী। আদ্যন্ত সরল একটা মানুষ বলেই গ্রামের মানুষের কাছেও ঘরের লোক তিনি।

লোকসভার এমপি হওয়ার আগে প্রতাপ সারঙ্গি ওড়িশার নীলগিরি বিধানসভা আসন থেকে দুইবার (২০০৪ ও ২০০৯) নির্বাচিত হয়েছিলেন। তবে এবার লোকসভা নির্বাচনে প্রতাপ সারঙ্গি জয় পাওয়ায় খুব খুশি নরেন্দ্র মোদি। মোদি যখনই ওড়িশায় যেতেন, তখনই সারঙ্গির সঙ্গে দেখা করতেন। কেননা দুজনেই গিয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সাধু হতে, দুজনকেই সন্ন্যাসীরা ফিরিয়ে দিয়েছেন।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি নেতা বাদশা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত লেদু হাসান’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

রাজ্য মন্ত্রী হিসাবে শপথ নিলেন সারেঙ্গি

প্রকাশিত : ০২:২৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯