০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি

কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার দুপুরে আইএসপিআর থেকে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গত ১১ হতে ১৪ মার্চ চার দিনের কুয়েত সফরকালে কুয়েত সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি কুয়েতে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্টের সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য অনুরোধ করেন।

সেনাবাহিনী প্রধানের দূরদর্শিতা, ঐকান্তিক প্রচেষ্টা ও কুয়েত সরকারের সাথে বাংলাদেশের সুসম্পর্কের ফলশ্রুতিতে আজ কুয়েত সরকার কুয়েতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ওকেপি-৯ কন্টিনজেন্টের সদস্য সংখ্যা ২৫০ জন থেকে বৃদ্ধি করে ৬৩৯ জনে অনুমোদন প্রদান করেছে।

তিনি জানান, কুয়েত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে অতি সত্বর বর্ধিত এই জনবল কুয়েতে প্রেরণের জন্য অনুরোধ করেছে।

উল্লেখ্য, বর্তমানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ওকেপি -৯ কন্টিনজেন্ট সরাসরি কুয়েত সশস্ত্র বাহিনীর অধীনে অত্যন্ত সফলতার সাথে বিভিন্ন ধরনের নির্মাণ কাজে নিয়োজিত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি

প্রকাশিত : ০৩:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯