প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে নাড়ির টানে যান্ত্রিক নগরী ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন ঢাকাবাসী। বাড়ি যাওয়ার উদ্দেশে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে ভিড় করছেন নগরীর কর্মব্যস্ত মানুষদের একটি অংশ।
প্রিয়জনের সান্নিধ্য পেতে শনিবার (১ জুন) ভোর থেকেই এ রেল স্টেশনটিতে ভিড় করছে মানুষ। অবশ্য গতকাল শুক্রবার (৩১ মে) থেকেই ঢাকা ছাড়ার এ যাত্রা শুরু হয়েছে।
বিমানবন্দর রেল স্টেশনে দায়িত্ব পালন করা এক আনসার সদস্য বলেন, আজ (শনিবার) যাত্রীদের ভিড় তুলনামূলক কম। ট্রেন যাত্রীদের মূল ভিড় হবে সোম ও মঙ্গলবার। ওই দুই দিন স্টেশনে পা ফেলার জায়গা থাকবে না।
বিবি/এমএ























