০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ট্রাম্পের সব নীতি ইসরাইলের পক্ষে ফিলিস্তিন

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর ও এই নগরীকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

শনিবার এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরব আয়োজিত সম্মেলনে ‘যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের’ নিন্দা জানানো হয়েছে এবং এই নগরীতে দূতাবাস স্থাপনকারী দেশগুলোকে বয়কট করার জন্য ওআইসি’র সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার চলতি মাসের শেষের দিকে বাহরাইনের এক সম্মেলনে দীর্ঘ প্রতিক্ষীত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরবেন।

পরিকল্পনাটিকে ট্রাম্প ‘শতাব্দির চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন।

ফিলিস্তিনিরা এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, ট্রাম্পের সব নীতি ইসরাইলের পক্ষে গেছে।

২০১৭ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলে রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে ফিলিস্তিনিরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে।

বিবি/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ট্রাম্পের সব নীতি ইসরাইলের পক্ষে ফিলিস্তিন

প্রকাশিত : ১২:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯