০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

মার্কিন সেনা বহরে হামলা চার বেসামরিক নাগরিক নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের সেনাদের একটি বহরে গাড়িবোমা হামলায় চার বেসামরিক নাগরিক নিহত এবং চার সেনা আহত হয়েছেন।

আহত চারজনই মার্কিন সেনা। আফগান তালেবান শুক্রবারের এ হামলার দায় স্বীকার করেছে। মার্কিন সেনাদের টার্গেট করেই এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড।
গত দু’দিনে কাবুলে এটি দ্বিতীয় হামলা। একদিন আগেই একটি সেনা প্রশিক্ষণ একাডেমির বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছিল।

বিবি/এমএ

ট্যাগ :

মার্কিন সেনা বহরে হামলা চার বেসামরিক নাগরিক নিহত

প্রকাশিত : ০১:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯