০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকালে

তিন দেশ সফরের পর দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন আজ বিকালে। সরকারি সফর নিয়ে কথা বলবেন তিনি।

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১২ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।
প্রেস উইংয়ের তথ্যানুযায়ী, রোববার বিকাল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাপান, সৌদি আরব এবং ফিনল্যান্ড সফরপরবর্তী ‘প্রেস কনফারেন্স’ অনুষ্ঠিত হবে।

গত ২৮ মে ত্রিদেশীয় সফরের প্রথম গন্তব্য জাপানের রাজধানী টোকিও যান প্রধানমন্ত্রী। জাপানে চার দিন অবস্থানকালে শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আড়াই বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় চুক্তিসহ ৪০টি ওডিএ চুক্তি স্বাক্ষর করেন।

জাপান সফর শেষে ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে ৩০ মে সৌদি আরবে যান তিনি।

সৌদি আরবে তিন দিনের সফরে প্রধানমন্ত্রী বাদশাহর আমন্ত্রণে মক্কায় অনুষ্ঠিত ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন। এ ছাড়া তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন এবং মদিনায় প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।

এর পর গত ৩ জুন সৌদি আরব থেকে ফিনল্যান্ড যাত্রা করেছিলেন প্রধানমন্ত্রী।

সেখানে ৪ জুন ফিনিস প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। ৫ জুন অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকালে

প্রকাশিত : ১২:২২:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯