বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকায় সকল প্রকার বিক্ষোভ, সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ রোববার সকালে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বার্তায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
আগামী মঙ্গলবার (১১ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে।
১০ জুন রাত ১২টা থেকে সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে নিষেধাজ্ঞায় বলা হয়েছে।
যেসব এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকার কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে-
*ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং;
* বাংলামটর লিংক রোডের পশ্চিম পাশ থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা;
*পান্থপথের পূর্ব পাশ থেকে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট;
*মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থ;
*রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন;
*ইন্দিরা রোডের পূর্ব পাশ থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশ;
* জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত রাস্তা ও গলিপথ।
বিবি/এমএ























