০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

গুজরাটে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‍‍‍‍”বায়ু”

মাসখানেক আগে ভারতের ওড়িশা রাজ্যে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফণী। এর আঘাত কাটিয়ে উঠতে না উঠতেই আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কায় রয়েছে রাজ্যটি।

এবার গুজরাট উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বায়ু। ইতোমধ্যে গুজরাটের উপকূল এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি গুজরাটের পোরবন্দর এবং মাহবুবার মাঝামাঝি আছড়ে পড়বে। খবর এনডিটিভির।

দক্ষিণ গুজরাটে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বায়ু আছড়ে পড়ার পর কী কী ধরনের জটিলতা তৈরি হতে পারে তা ইতোমধ্যে খতিয়ে দেখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গুজরাট এবং দমন দিউয়ের জন্য বিস্তারিত পরামর্শ বার্তা পাঠানো হয়েছে।

ঘূর্ণিঝড়ে রাস্তা থেকে শুরু করে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাছাড়া ঘূর্ণিঝড়ের দাপটে বাড়িঘর ভেঙে পড়ার আশঙ্কাও রয়েছে।

বুধবার সকালে জামনগরে পৌঁছেছেন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মকর্তারা। বায়ু আছড়ে পড়ার পর তারা উদ্ধার কাজ করবেন।

গুজরাট এবং দমন দিউ মিলিয়ে মোট তিন লাখ মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। মোট ৭শ’ টি কেন্দ্রে তাদের সরিয়ে নেওয়া হবে।

বিবি/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

গুজরাটে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‍‍‍‍”বায়ু”

প্রকাশিত : ০১:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯