১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাজেট নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাজেট নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে। এতে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার দুপুর ১টা ২১ মিনিটে তিনি সংসদ ভবন সচিবালয়ে প্রবেশ করেন। পরে সংসদের কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সভাকক্ষে চলে যান। এর আগে বেলা পৌনে ১টা থেকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। অর্থমন্ত্রী প্রায় আধাঘণ্টা দেরিতে বৈঠকে যোগ দেন। এ বৈঠকেই অনুমোদন দেওয়া হবে আসন্ন ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট।

মন্ত্রিপরিষদের বৈঠকে যোগ দিতে আসা অর্থমন্ত্রীকে বেশ দুর্বল দেখা গেছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা তাকে হাত ধরে ভেতরে নিয়ে যান। তিনি সাদা পায়জামা-পাঞ্জাবি, ওপরে কালো মুজিব কোট পরে সংসদ ভবনে এসেছেন।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম জানিয়েছেন, ‘অর্থমন্ত্রী এখন বাজেট উত্থাপনের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি নিয়মিত চেকআপের জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন। নিয়মিত চেকআপ শেষে হাসপাতাল থেকে মঙ্গলবার (১১ জুন) রাতেই বাসায় ফিরে গেছেন।’

বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল ৩টায় আসন্ন ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন জাতীয় সংসদে। ইতোমধ্যেই বাজেটের সব কিছু চূড়ান্ত করেছেন তিনি। অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট। এর আগে পরিকল্পনামন্ত্রী হিসেবে গত পাঁচ বছরের বাজেটে তৈরির কাজে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সহযোগিতা করছেন তিনি। কিন্তু এবার প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি নিজেই পুরো বাজেট তৈরি করেছেন বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। অর্থমন্ত্রীর ভাষায় এটি হচ্ছে ‘স্মার্ট’ বাজেট। অর্থমন্ত্রী তার জীবনের প্রথম বাজেটের শিরোনাম করেছেন ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাজেট নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে

প্রকাশিত : ০২:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯