০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ইরাকে তেল কোম্পানির সদর দফতরে রকেট হামলা

ইরাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল কোম্পানির সদর দফতরে এবং একটি আবাসিক এলাকায় রকেট হামলা চালানো হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম বহুজাতিক তেল ও গ্যাস কর্পোরেশন এক্সনমবিলও রয়েছে।

বুধবার ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরের কাছে ওই হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, এই হামলার ঘটনায় দু’জন আহত হয়েছে।

এখনও পর্যন্ত কোন গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। ইরাকে মাত্র কয়েকদিন আগেই মার্কিন সেনা সদস্যদের ওপর দু’টি পৃথক হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে এই রকেট হামলার ঘটনা ঘটল।

পুলিশ জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় বুর্জেসিয়া সাইটে একটি রকেট আঘাত হেনেছে। গত মাসেই বাগদাদের মার্কিন দূতাবাস থেকে কয়েকশ কূটনৈতিক কর্মকর্তাকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সে সময় ইরানের ওপর অভিযোগ আনা হয়েছিল যে, ইরাকে মার্কিন উপস্থিতির বিরুদ্ধে তেহরানের অনির্দিষ্ট হুমকি মোকাবেলায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে। কারণ বেশ কিছু শিয়া মিলিশিয়া সংগঠনকে সমর্থন করছে বলেও তেহরানের ওপর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।

ওইএলাকায় যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি ছাড়াও রয়েল ডাচ সেল পিএলসি এবং ইতালিয়ান এনি এসপিএ তেল কোম্পানি তাদের ব্যবসা পরিচালনা করছে।

পুলিশ বলছে, ওই রকেটটি স্বল্প মাত্রার কাতিয়ুসা মিসাইল। এটি এক্সনের একটি আবাসিক ও অপারেশন সেন্টার থেকে ১০০ মিটার দূরে আঘাত হেনেছে।

বিবি/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ইরাকে তেল কোম্পানির সদর দফতরে রকেট হামলা

প্রকাশিত : ০১:৪৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯