০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে অতিরঞ্জিত বুলির জন্য ১৪ কোম্পানির বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপনে অতিরঞ্জিত বুলির জন্য ১৪টি কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (২০ জুন) সংসদে চট্টগ্রাম-১১ আসনের এম. আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী তথ্য জানান।

খাদ্যমন্ত্রী জানান, বর্তমান আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতিহার ২০১৮ এর ৩.১৪ অনুচ্ছেদে ‘সবার জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিধানে এগিয়ে যাওয়া’র প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৩ নং আইন) এর ধারা ৮৭ তে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, ‘মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা, ২০১৭’ প্রণয়ন করা হয়েছে।

সে মোতাবেক বিজ্ঞাপনে অতিরঞ্জন বুলির জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করে থাকে। এখন পর্যন্ত উক্ত আইনে ১৪টি কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনকে বরখাস্ত

বিজ্ঞাপনে অতিরঞ্জিত বুলির জন্য ১৪ কোম্পানির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০৫:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯