০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

পাকিস্তানে বন্দুকধারীর হামলা, নিহত ২

পাকিস্তানে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে এক অজ্ঞাত বন্দুকধারী। এতে অন্তত ২ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ বুধবার এ তথ্য জানায়। খবর পাকিস্তান টুডে’র।

পুলিশ জানায়, অভিযুক্ত ওই হামলাকারী ট্যাক্সিতে করে বিমানবন্দরে আসে। এরপর বিমানবন্দরের লাউঞ্জে প্রবেশ করে অতর্কিতে গুলি চালায়। এতে করে লাউঞ্জে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জিও নিউজের খবরে বলা হয়েছে, বন্দুকধারীর গুলিতে ওমরাহ্ পালন করে আসা ২ বিমান যাত্রী নিহত হয়েছে। এছাড়া এতে আরো ১ জন আহত হয়।

ইতিমধ্যে ওই হামলাকারীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তবে হামলাকারীর পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

বিবি/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

পাকিস্তানে বন্দুকধারীর হামলা, নিহত ২

প্রকাশিত : ০১:১৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯