০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

লংগদুতে শতাধিক বাড়ি-দোকান আগুনে পুড়ে ছাই

রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজার ঢাকাইয়া টিলা এলাকায় মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান, ২টি আসবাবপত্রের কারখানাসহ শতাধিক বসতঘর পুড়ে গেছে।

এলাকাবাসীরা জানান, রাত পৌনে একটার সময় যখন আগুন লাগে সে সময় অধিকাংশ লোকজনই ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকাবাসী, সেনাবাহিনী, দিঘীনালা ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে লংগদু সেনা জোনের কমান্ডার লে. কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রবীর কুমার রায়, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. জানে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাইনীমুখ বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তদন্ত করে তালিকা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এই জনপ্রতিনিধি আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয় তা এখনও নির্ণয় করা যায়নি। তবে একটি বসত ঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে এলাকাবাসীর ধারণা।

বিবি/এমএ

ট্যাগ :

ইতালিকে হারিয়ে বিশ্বকাপে বসনিয়া, টানা তৃতীয়বার বাদ চারবারের চ্যাম্পিয়ন

লংগদুতে শতাধিক বাড়ি-দোকান আগুনে পুড়ে ছাই

প্রকাশিত : ০২:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯