১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

স্বাধীনতা দিবস উদযাপনে শত শত ট্যাংক-যুদ্ধবিমান নামাবেন ট্রাম্প

স্বাধীনতা দিবস উদযাপনে এবার সামরিক প্রদর্শনী করবে যুক্তরাষ্ট্র। এজন্য আগে থেকেই শুরু হয়েছে বিশাল প্রস্তুতি। সোমবার এক ঘোষণায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিজয় উদযাপনে সামরিক প্রদর্শনী নামবে শত শত ট্যাংক-যুদ্ধবিমান।

দিনটি আমেরিকার নাগরিকেরা মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্যাপন করে থাকেন। সামরিক মহড়ার মধ্যদিয়ে দীর্ঘদিনের সেই ঐতিহ্য ভাঙতে চলেছেন ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, ‘অন্যবারের চেয়ে একেবারেই আলাদা হবে এবারের স্বাধীনতা দিবস। একটা বিশেষ কিছু হতে যাচ্ছে।’ খবর এএফপির।

আমেরিকার স্বাধীনতা দিবস আগামী ৪ জুলাই। ১৭৭৬ সালের এদিনে আমেরিকার স্বাধীনতা ঘোষণা দেয়া হয়েছিল।

একটি সার্বভৌম যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অব আমেরিকার জন্ম হয়েছিল এদিনে। দিনটি আমেরিকানদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন।

এবার একটু ভিন্নভাবে উদযাপন করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আগামীকাল বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে রাজধানী ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়াল হলের পাদদেশ থেকে জাতির উদ্দেশে ভাষণ দেয়ার পরিকল্পনাও রয়েছে তার।

বিবি/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

স্বাধীনতা দিবস উদযাপনে শত শত ট্যাংক-যুদ্ধবিমান নামাবেন ট্রাম্প

প্রকাশিত : ০৪:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯