০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

দলীয় কারও সম্পৃক্ততার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: সেতুমন্ত্রী

বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার সঙ্গে দলীয় কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সে যেই হোক। কোনও ছাড় নেই। এ সব বিষয়ে দলের পক্ষ থেকে শৈথিল্য প্রকাশের কোনও সুযোগ নেই। দলের সভাপতি অত্যন্ত কঠোর। আপনারা দেখেছেন, যে কোনও ধরনের নাশকতার সঙ্গে যুক্ত দলীয় অনেক নেতা কারাগারে আছে, জেল খাটছে, মামলার পেছনে দৌড়াচ্ছে।’

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সেক্রেটারি শামীম আহমেদ ও নির্বাচিত নেতারা মতবিনিময়ে অংশ নেন।

নয়ন বন্ডকে ক্রসফায়ারে দিয়ে কাউকে আড়াল করা হচ্ছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। নয়ন পুলিশকে লক্ষ্য করে বন্দুক তাক করে ছিল, পুলিশ আত্মরক্ষার্থে তাকে গুলি করে।’

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

দলীয় কারও সম্পৃক্ততার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: সেতুমন্ত্রী

প্রকাশিত : ০২:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯