১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

কলসিন্দুরে ফুটবলকন্যাদের খেলার সামগ্রী বিতরণ

ময়মনসিংহের ধোবাউড়ায় নারী ফুটবল নগরী হিসেবে খ্যাত কলসিন্দুরের ফুটবলকন্যাদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসারের কার্যালয়ে খুদে ফুটবলারদের মাঝে বুট, জার্সি ও বল বিতরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম জানান, কলসিন্দুরের ফুটবল খেলা ধরে রাখতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সবসময় সহযোগিতা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী শাহিনূর ফেরদৌস, কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল অ্যান্ড কলেজ) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রতন মিয়া, নারী ফুটবলারদের টিম ম্যানেজার ও সহকারী অধ্যাপক মালা রানী সরকার, প্রভাষক এবি সিদ্দিক প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ নারী ফুটবলের বয়সভিত্তিক বিভিন্ন দলে কলসিন্দুরের ১২ খেলোয়াড় প্রতিনিধিত্ব করছেন। কলসিন্দুর স্কুল মাঠেও চলছে নিয়মিত ফুটবলারদের প্রশিক্ষণ। তৈরি হচ্ছে আরও নতুন খেলোয়াড়।

খেলোয়াড় তৈরি অব্যাহত রাখতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

আমার ভাইকে বাঁচান’ সেলিম প্রধানের মুক্তির দাবিতে বোনের কান্না

কলসিন্দুরে ফুটবলকন্যাদের খেলার সামগ্রী বিতরণ

প্রকাশিত : ০২:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯