০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

হাড় ভেঙ্গে যাওয়ায় শন মার্শের বিশ্বকাপ শেষ

ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার নেট সেশনে ঘটলো ‍দুর্ঘটনা। ব্যাটিং অনুশীলনের সময় আহত হয়েছেন শন মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। হাতের হাড় ভেঙে যাওয়ায় বিশ্বকাপই শেষ হয়ে গেছে মার্শের। ম্যাক্সওয়েলের অবস্থা গুরুতর নয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার শেষ রাউন্ড রবিন ম্যাচের দুই দিন আগে এমন ঘটনা ঘটলো। বৃহস্পতিবার নেটে ব্যাট করার সময় প্যাট কামিন্সের একটি বল আঘাত করে মার্শের হাতে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে মার্শের জায়গা নেবেন পিটার হ্যান্ডসকম্ব। সম্প্রতি অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে আছেন এই ডানহাতি ব্যাটসম্যান। শুক্রবার দলে যোগ দেওয়ার কথা তার।

মার্শের পর একই নেটে ব্যাট করার সময় মিচেল স্টার্কের একটি শর্ট বলে ডান হাতে আঘাত পান ম্যাক্সওয়েল। দুজনই সেশন ছেড়ে যান এবং স্ক্যান করানো হয় তাদের। অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার মার্শের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন, ‘আজ (বৃহস্পতিবার) নেটে অনুশীলনের সময় ডানহাতে আঘাত পেয়েছেন শন মার্শ, তার স্ক্যান করা হয়েছে। দুর্ভাগ্যবশত রিপোর্টে তার হাড়ে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার করাতে হবে তার।’

হ্যান্ডসকম্ব অল্পের জন্য বিশ্বকাপের ১৫ জনের দলের জায়গা পাননি। বল টেম্পারিংয়ে নিষেধাজ্ঞা শেষে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে জায়গা করে দিতে বাদ পড়েন তিনি। এই বছর দারুণ ফর্মে আছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। ওয়ানডেতে ৪৩.৫৪ গড়ে ৪৭৯ রান এসেছে তার ব্যাটে। গত মার্চে ভারতের বিপক্ষে ৩৫৯ রান তাড়া করতে নেমে সিরিজ জয়ী ম্যাচে ১১৭ রানের দারুণ ইনিংস খেলেছেন তিনি।

বিবি/এমএ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

হাড় ভেঙ্গে যাওয়ায় শন মার্শের বিশ্বকাপ শেষ

প্রকাশিত : ১২:২৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯