১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

প্রিন্সেস হায়ার করা মামলা ৩০ জুলাই শুনানির দিন ধার্য হয়েছে

দুবাইয়ের বিত্তশালী শাসক ও কবিতালেখক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম এবং পালিয়ে যাওয়া ধনী স্ত্রী প্রিন্সেস হায়ার মধ্যে এ মাসের শেষের দিকে লন্ডনের আদালতে একটি শোডাউন হতে পারে। খবর ডন।

লন্ডনের পারিবারিক আদালত আল-মাকতুমের বিরুদ্ধে প্রিন্সেস হায়ার করা মামলাটি চলতি মাসের ৩০ তারিখে শুনানির দিন ধার্য করেছেন।

প্রিন্সেস হায়া ১১ বছর বয়সী রাজকন্যা জলিলা, সাত বছরের জায়েদকে নিয়ে পালিয়েছেন। তার সঙ্গে আনা দুই সন্তানের হেফাজত নিয়েই শুনানির বিষয়টি গুরুত্ব পাবে। ধারণা করা হচ্ছে, তিনি ব্রিটেনে রয়েছেন। কেনসিংটন প্যালেস গার্ডেনসের সাড়ে আট কোটি ডলারের বাড়িতে তিনি থাকেন। এ ছাড়া বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোর একটি তিনি ব্যবহার করছেন।

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সৎ বোন শেখ হায়া দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে পড়াশোনা করেছেন ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।

৪৫ বছর বয়সী এ রাজকন্যা আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে ছিলেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেন তিনি।

২০০৪ সালে শেখ মোহাম্মদকে বিয়ে করেন শেখ হায়া। তার অফিসিয়াল ওয়েবসাইট বলছে, শৈশব থেকে খেলাধুলা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে।

বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করা ছাড়াও রয়াল উইন্ডসোর হোরস সোর সহসভাপতি তিনি। ইমেরিটাস উমেনকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হায়া বলেন, আমি সাংবাদিক হতে চেয়েছিলাম। দৈনিক পত্রিকা ও সাময়িকীর প্রতি আমার আলাদা অনুরাগ আছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ মোহাম্মদ ও প্রিন্সেস হায়ার বিষয়টি বৃহৎ দুই পরিবারে বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আল মাকতুম মধ্যপ্রাচ্যের প্রভাবশালী একজন নেতা। এ ছাড়া তিনি কবিতা ভালো লেখেন। পারস্য উপসাগরীয় দেশগুলোর ঐতিহ্য নিয়ে এবং প্রিন্সেস হায়ার পালিয়ে যাওয়া নিয়ে তিনি কবিতা লিখেছেন।

গত সপ্তাহে ইনস্টাগ্রামে শেখ মোহাম্মদ প্রিন্সেস হায়াকে উদ্দেশ করে একটি কবিতা পোস্ট করেন, এর শিরোনাম তুমি জীবিত, তুমি মৃত্যু।

৬৯ বছর বয়সী দুবাই শাসকের ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া। তার ১১ মেয়ে ও সাত ছেলে রয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন ও প্রিন্সেস হায়ার পালিয়ে যাওয়ার বিষয় নিয়ে দুবাই কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

বিবি/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

প্রিন্সেস হায়ার করা মামলা ৩০ জুলাই শুনানির দিন ধার্য হয়েছে

প্রকাশিত : ০২:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯