০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি প্রতিটি মানুষের ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকবে

স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একটি সফটওয়্যার নিয়ে কাজ করছে, যেখানে প্রতিটি মানুষের একটি ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক একে আজাদ।

শুক্রবার রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের (বিইউএইচএস) ইব্রাহিম অডিটরিয়ামে আয়োজিত ক্যারিয়ার সিম্পোজিয়াম ইন হেলথ ইনফরমেটিকস শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আমরা ওপেন মেডিকেল রেকর্ড সিস্টেম প্লাস (OMRSP) সফটওয়্যার নিয়ে কাজ করছি। আমাদের এই সফটওয়্যারটি সম্পূর্ণভাবে চালু করা হলে সঙ্গত কারণে হাসপাতালে আসা যেকোনো রোগীর তথ্য বের করা যাবে।

এমনকি নিজের বিষয়ে জানাতে অক্ষম এমন রোগীরও বায়োমেট্রিক এবং আইরিশ স্ক্যানিংয়ের মাধ্যমে তার পরিচয় শনাক্ত এবং রোগীর আগের সব হেলথ রেকর্ড পাওয়া যাবে।

অনুষ্ঠানে অ্যালাইড হেলথ সায়েন্সেসের ডিন ও হেলথ ইনফরমেটিকস বিভাগের বিভাগীয় প্রধান ড. শারমীন পারভীন বলেন, প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবাকে সহজীকরণ করা জন্য হেলথ ইনফরমেটিকস খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, দেশের মধ্যে একমাত্র এই বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসই হেলথ ইনফরমেটিকস নিয়ে কাজ করছে।

নতুন প্রজন্মের কাছে জাতীয় উন্নয়ন এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্পর্ককে আগ্রহী ও পেশা নির্বাচনের ক্ষেত্রে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের হেলথ ইনফরমেটিকস বিভাগের আয়োজনে এই ক্যারিয়ার সিম্পোজিয়ামের সভাপতিত্ব করেন বিইউএইচএসের উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম। এ ছাড়া অন্যদের মধ্যে ডা. মো. জাহিদুল ইসলাম ও এনামুল হক উপস্থিত ছিলেন।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি প্রতিটি মানুষের ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকবে

প্রকাশিত : ০৪:১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯