০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

মিয়ানমারের রোহিঙ্গা বসতি নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পের মতোই

মিয়ানমারের রাখাইনে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিস্থিতিকে নাৎসি বাহিনীর দখলকৃত ইউরোপের কনসেনট্রেশন ক্যাম্পের সঙ্গে তুলনা করেছেন জাতিসংঘের এক কর্মকর্তা। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধ তদন্তে গঠিত জাতিসংঘ তদন্ত দলের সদস্য ক্রিস্টোফার সিদোতির এই তুলনা করেছেন। মার্কিন সংবাদমাধ্যম ভাইস নিউজ জানিয়েছে, এই তুলনার মাধ্যমে বোঝা যায় মিয়ানমারে রোহিঙ্গাদের বসতিগুলো পরিস্থিতি কতটা কঠিন।

জাতিসংঘ তদন্ত দলের সদস্য ক্রিস্টোফার সিদোতি বলেন, ‘রাখাইনের মধ্যাঞ্চলে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এক লাখ ২৮ হাজার মানুষের বসতিগুলো যেন কনসেনট্রেশন ক্যাম্প- এগুলোকে ওই নামেই ডাকতে দিন’। এসব বসতিগুলোর পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, এই শহুরে বস্তিগুলো নাৎসিদের দখলে থাকা ইউরোপে বসবাস করা ইহুদিদের মতো।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী সময়ে নিজেদের দখলকৃত এলাকায় বসবাসকারী ইহুদিদের জন্য ক্যাম্প স্থাপন করে জার্মান একনায়ক অ্যাডলফ হিটলারের নাৎসি পার্টি। কনসেনট্রেশন ক্যাম্প নামে পরিচিত এসব বসতিগুলোতে ব্যাপক নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে নাৎসি বাহিনীর বিরুদ্ধে।

এ বছরের শুরুতে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে উত্তেজনা শুরুর পর জাতিসংঘ সতর্ক করে দিয়ে জানায় সেখানকার বেসামরিক নাগরিকেরা নতুন যুদ্ধাপরাধের শিকার হতে পারে। শুক্রবার জাতিসংঘ কর্মকর্তা সিদোতি বলেন, গত কয়েক বছরে মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যার প্রবণতা বেড়েছে। তিনি জানান, ২০১২ সালের আগে রাখাইনে ২০ থেকে ৩০ লাখ রোহিঙ্গা বসবাস করলেও বর্তমানে সেখানে বসবাসকারীদের সংখ্যা মাত্র চার থেকে পাঁচ লাখ। সিদোতি বলেন, মিয়ানমার সেনাবাহিনী তাদের লক্ষ্য অর্জন করেছে- রাখাইনের গঠন বদলে গেছে। কিন্তু সংকট শেষ হয়ে যায়নি।

বিবি/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মিয়ানমারের রোহিঙ্গা বসতি নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পের মতোই

প্রকাশিত : ১২:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯