০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সিরিয়ায়  রুশ হামলায় ৫৪৪ জন নিহত,  আহত ২ হাজার ১১৭ জন

সিরিয়ায় রাশিয়ার নেতৃত্বে হওয়া হামলায় গত দুই মাসে অন্তত ৫৪৪ জন নিহত ও দুই হাজারের বেশি বেসামরিক মানুষ আহত হয়েছেন। আর এটি ঘটেছে বিদ্রোহী অধ্যূষিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে। সেসব অঞ্চলে কাজ করা মানবাধিকার ও উদ্ধারকারী সংস্থার দেয়া হিসাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান।

গত ২৬ এপ্রিল রুশ সামরিক বিমান সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে ব্রিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশ এবং পাশের হামা প্রদেশে বেশ বড় ধরনের হামলা শুরু করে। গত গ্রীষ্মকালের পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার প্রতিপক্ষের মধ্যে হওয়া সবচেয়ে বড় লড়াই এটি। এসব অঞ্চল এখনও বিদ্রোহীদের দখলে রয়েছে।

দ্য সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউমান রাইটস (এসএনএইচআর) দেশটির চলমান যুদ্ধে মানুষের নিহত হওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করে এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে জানায়। তারা বলছে, রুশ সামরিক বিমান এবং সিরিয়ান সেনাবাহিনীর শতাধিক বিমান হামলায় অন্তত ৫৪৪ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১৩০ জন শিশু। এ ছাড়া প্রায় ২ হাজার ১১৭ মানুষ আহত হয়েছেন।

এসএনএইচআর এর চেয়ারম্যান ফাদেল আব্দুল ঘানি বলেছেন, ‘রাশিয়ার সামরিক বাহিনী এবং তাদের সিরিয়ান মিত্ররা বেপরোয়াভাবে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা করেছে। এ ছাড়াও তারা রেকর্ডসংখ্যক হাসপাতালে বোমা হামলা করেছে।’

তবে রাশিয়া এবং সিরিয়ার সামরিক বাহিনী উভয়ই বেসামরিক স্থাপনায় গুচ্ছ গুচ্ছ সমরাস্ত্র এবং আগ্নেয়াস্ত্র দিয়ে হামলার এমন অভিযোগ অস্বীকার করেছে। মস্কো বলছে, তাদের বাহিনী এবং সিরিয়ান সেনাবাহিনী যৌথভাবে আল কায়েদা জঙ্গিদের সন্ত্রাসী হামলা প্রতিরোধ করেছে মাত্র।

বিবি/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সিরিয়ায়  রুশ হামলায় ৫৪৪ জন নিহত,  আহত ২ হাজার ১১৭ জন

প্রকাশিত : ০৪:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯