০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

এরশাদের মৃত্যুতে সেতুমন্ত্রীর শোক

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার (১৪ জুলাই) এক বিবৃতিতে শোক জানান তিনি। তিনি মরহুম এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। ৯০ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন।

গত ২২ জুন সিএমএইচে ভর্তি করা হয় তাকে। এর আগেও তিনি একাধিকবার দেশ-বিদেশে চিকিৎসা নেন।

বিজনেস বাংলাদেশ-/ এমএ

ট্যাগ :
জনপ্রিয়

এরশাদের মৃত্যুতে সেতুমন্ত্রীর শোক

প্রকাশিত : ০৩:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯