০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সুইডেনে বিমান বিধ্বস্ত, নিহত ৯

সুইডেনে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুর ২ টার দিকে উত্তর সুইডেনের উমেয়া এলাকার কাছে একটি নদীতে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, বিমানটির সব যাত্রী ছিলেন প্যারাট্রুপার। বিমানটির কোনো আরোহী আর বেঁচে নেই বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

সুইডিশ সংবাদমাধ্যম দ্য লোকাল জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে স্থানীয়রা বিকট শব্দ শুনতে পেয়েছিলেন।

আরেকটি স্থানীয় সংবাদমাধ্যম ডি টেলিগ্রাফ জানিয়েছে, ওই এলাকার ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। উদ্ধারকারী দল সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

বিবি/ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সুইডেনে বিমান বিধ্বস্ত, নিহত ৯

প্রকাশিত : ০৯:৪৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯