১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

শুধু রাজধানীতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৯০ জন

স্বাস্থ্য অধিদফতরের তথ্য শুধু রাজধানীতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৯০ জন। শুক্রবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেল্থ ইমারজেন্সি অ্যান্ড অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্র জানায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, হলি ফ্যামিলি, মিডফোর্ড ও শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে এখন দুই হাজার ২৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এ পর্যন্ত আট জন মরা গেছেন। শুরু থেকে বিভিন্ন হাসপাতালে এ রোগে আক্রান্ত হয়ে মোট ৯ হাজার ৬৫৭ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ড. আয়েশা আক্তার বলেন, ‘আজ শুক্রবার হওয়ায় অধিকাংশ বেসরকারি হাসপাতালগুলো রিপোর্ট দেয়নি। তাই রোগীর সংখ্যা কম দেখাচ্ছে। আগামীকাল তারা রোগীর তালিকা দিলে আমরাও আক্রান্তদের তালিকা প্রকাশ করবো। তখন এ সংখ্যা আরও বাড়তে পারে।’

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারিভাবে আট জনের মৃত্যুর কথা জানানো হলেও বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা যায়, এ পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। সর্বোশেষ আনোয়ার খান মডার্ন মেডিক্যালের আইসিইউতে মারা যান ডা. তানিয়া সুলতানা। তিনি সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজের ৪৭তম ব্যাচের ছাত্রী ছিলেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের জনসভা

শুধু রাজধানীতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৯০ জন

প্রকাশিত : ০৯:২১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯