০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

নদীতে নেমে ৩ কলেজছাত্র নিখোঁজ

ঢাকা: সাভারে ধলেশ্বরীর শাখা নদীতে ডুবে তিন কলেজছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে বাড়ইগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ তিন কলেজছাত্র হচ্ছেন- রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী (১৭), রাজন (১৭) ও আকাশ (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ধানমন্ডি আইডিয়াল কলেজের ১২ জন ছাত্র বাড়ইগ্রামে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এসময় বাকিরা নদীর তীরে উঠলেও ব্যাপক স্রোতের কারণে ওই তিনজন নিখোঁজ হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ জানান, ডুবুরিরা এসে নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশী চালাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ কারও সন্ধান পাওয়া যায়নি।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

নদীতে নেমে ৩ কলেজছাত্র নিখোঁজ

প্রকাশিত : ০৩:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯