বান্দরবানে ছেলে ধরা ও মাথা কাটা গুজব সংক্রান্তে সচেতনতা মূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই সকাল ৯ ঘটি্কায় বান্দরবান জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে “ছেলে ধরা ও মাথা কাটা গুজব সংক্রান্তে সচেতনতা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র্যালিও বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে সদরের ট্র্যাফিক মোড়স্থ বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে একটি সচেতনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদূর উশৈসিং, জেলা প্রশাসক জনাব, দাউদুল ইসলাম, পুলিশ সুপার জনাব,মো: জাকির হোসেন মজুমদার, উপজেলা চেয়ারম্যান জনাব, একেএম জাহাঙ্গীর আওয়ামী লীগের নেতাকর্মী সহ অভিভাবক ও স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, “ছেলে ধরা ও মাথা কাটা গুজব দেশে প্রায় অধিকাংশ এলাকায় মহামারি আকারে রূপধারণ করেছে। গুজবের কোনো কান দিবেন না, গুজবের কান দিয়ে নিরীহ মানুষকে গণপিটুনি দিলে সরাসরি আইননী ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে জেলা প্রশাসক জনাব, দাউদুল জনস্বার্থে বলেন, ছেলে ধরা গুজবের জন্যে সকল পিতা মাতাকে সচেতন হতে হবে। পুলিশ সুপার বলেন মো: জাকির হোসেন বলেন, গুজব বিষয়ে বান্দরবান জেলা পুলিশ কঠোর কাজ করে যাচ্ছে।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















