০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় নিহত ৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

শনিবার সকাল সোয়া ৮টার দিকে মঠখোলায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত চারজন হলেন-অটোরিকশা চালক শরীফ (৩৫), যাত্রী খোকন (৩০), রাজিয়া খাতুন (৭৫) ও অহিদ মিয়া (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশাটি মঠখোলা বটতলা থেকে যাত্রী নিয়ে কটিয়াদী যাচ্ছিল। মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত দুজনকে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৮৮৫৫৫) জব্দ করা হয়েছে। এ ছাড়া ট্রাকচালককেও আটক করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন

কিশোরগঞ্জে ট্রাকচাপায় নিহত ৪

প্রকাশিত : ০৪:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯