শনিবার(২৭জুলাই) বেলা ১১টায় ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে সাফল্য মন্ডিত করার জন্য ডেমরা থানা সেচ্ছাসেবক লীগের হেভিওয়েট প্রার্থী সিফাত সাদেকিন চপলের পক্ষ থেকে একটি বিশাল শৌ-ডাউন নিয়ে সম্মোলন কেন্দ্রে উপস্থিত হয়।
এছাড়াও তার সমর্থনে ডেমরা থানার বিভিন্ন স্থানে ফেস্টুন, ব্যানার লাগিয়েছে তার সমর্থকেরা।
সিফাত সাদেকিন ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
সাবেক ছাত্রনেতা অারিফুল ইসলাম জানান,ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী এবং গতিশীল ও ত্বরান্বিত করতে চপলের কোনো বিকল্প নাই।আশা করি সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ তার রাজনৈতিক দক্ষতা ও কর্মকান্ড মূল্যয়ন করবেন।
মাতুয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন অাহবায়ক প্লাবন খান বলেন,তিনি দূঃসময়ে ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। আমি মনে করি ত্যাগী এই নেতাকে দল মূল্যায়ন করবে।
বিজনেস বাংলাদেশ-/ ইএম


























