কুমিল্লা জেলার বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় শনিবার দুপুরে সদরের বসুন্ধরা চত্বরে ছেলেধরা গুজব, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনমূলক প্রচার প্রচারণা ,লিফলেট বিতরণ শেষে এক পদসভা অনুষ্ঠিত হয়।
জেলার বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় এসআই রাজিক কর, এসআই পুষ্প বরণ চাকমা, এসআই মোয়াজ্জেম হোসেন, এসআই শাহজালাল এর নেতৃত্বে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্চিনিয়ার বাছির খানের নেতৃত্বে উপজেলার ছাত্রলীগ নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। পথসভায় বক্তব্য রাখেন, আরিফুর রহমান ভূঁইয়া, ছাত্রলীগ নেতা মো: গিয়াস উদ্দিন, মো:মনির হোসেন, মো: জহিরুল ইসলাম,আনিছ, সুমন ভূঁইয়া, সফিকুল ইসলাম, সেলিম,শাহাবুদ্দীন সোহাগ, জাহিদ হাসান, জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















