গতকাল শনিবার (২৭ জুলাই) পর্যন্ত ১৮ জন বাংলাদেশি হজ যাত্রী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। হারিয়ে গেছেন ৫ জন।
আর মাত্র ১০ দিন পরই হাজিদের মিনাযাত্রার মাধ্যমে শুরু হবে এবারের হজের আনুষ্ঠানিকতা। সৌদি সরকারের রুট টু মক্কার আওতায় বাংলাদেশি হজযাত্রীরা জেদ্দা বিমানবন্দর থেকে পৌঁছে যাচ্ছেন গন্তব্যে। আগত হজ যাত্রীরা এখন ব্যস্ত সময় পার করছেন ওমরা পালন করে।
সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গেছেন ও বর্তমানে মক্কা এবং মদিনায় অবস্থান করছেন ৯৫ হাজারের অধিক বাংলাদেশি হজ যাত্রী।
এবারই সৌদি সরকারের ব্যবস্থাপনায় হজ যাত্রীদের লাগেজ মক্কা মদিনার হোটেলে পৌঁছে দিচ্ছে। তবে কিছু সংখ্যক বেসরকারি হজ এজেন্সির হজ যাত্রীদের লাগেজে ঠিকানা সংবলিত স্টিকার না থাকায় হয়রানির শিকার হচ্ছেন হজযাত্রীরা।
অব্যবস্থাপনা, হজ যাত্রীদের হয়রানিসহ বিভিন্ন কারণে সৌদি সরকারের কাছে অভিযোগ এসেছে ৬টি বেসরকারি হজ এজেন্সির বিরুদ্ধে। প্রমাণিত হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার।
বিজনেস বাংলাদেশ-/এমএ























