০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

২৮ জেলায় ৭৫ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬০ লাখ

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণপ্রতিমন্ত্রী মো. এনামুর রহমান জানিয়েছেন, বন্যাজনিত কারণে দেশের ২৮ জেলায় এ পর্যন্ত মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬০ লাখ ৭৪ হাজার ৪১৫ জন এবং ৭৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুলাই) সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এনামুর রহমান জানান, ১০ জুলাই উজান থেকে নেমে আসা পানি ও দেশের ভেতরে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। পরে ২৮ জেলার বিভিন্ন এলাকা বন্যাকবলিত হয়।

তিনি জানান, ত্রাণের কোনও অভাব নেই। প্রত্যেক জেলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। সংবাদ সম্মেলনে ত্রাণ সচিব জানান, ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে পূর্ণাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ লাখ ৩০ হাজার ৩৮৩ জন এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৪ লাখ ৪০ হাজার ৩২ জন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে তারেক রহমানকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের মিছিল

২৮ জেলায় ৭৫ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬০ লাখ

প্রকাশিত : ০২:০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯