মিডিল আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলার কারণে ওই দেশের নাগরিকদের এবার হজ্জ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব।
হজে বিভিন্ন দেশের লাখ লাখ মানুষের সমাগম ঘটে। এর মধ্যে কঙ্গোর মানুষেরা অংশ নিলে হজ্জ যাত্রীদের মধ্যে ইবোলা ছড়াতে পারে- এমন আশঙ্কায় নিষেধাজ্ঞা দিয়েছে রিয়াদ। ইতোমধ্যে কঙ্গোর নাগরিকদের ভিসার আবেদন নাকচ করা হয়েছে।
কঙ্গোর প্রায় তিন শতাংশ মানুষ মুসলিম। ইবোলার প্রাদুর্ভাবে দেশটিতে এক বছরে ১ হাজার ৭শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর আগে ২০১৪ থেকে ২০১৬ সালে ইবোলার কারণে ঘানা, সিয়েরা লিওন এবং নাইজেরিয়ার হজযাত্রীদের ভিসা বাতিল করেছিল সৌদি কর্তৃপক্ষ।
বিজনেস বাংলাদেশ-/এমকেএস























