০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ঢাকার বাইরে ৬১১ ডেঙ্গু রোগী শনাক্ত

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. সানিয়া তহমিনা বলেছেন, ঢাকার বাইরে ৬১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে । তিনি বলছেন, বিষয়টি উদ্বেগজনক। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. সানিয়া তহমিনা বলছিলেন, ঢাকার বাইরে ডেঙ্গু ছড়িয়ে যাওয়া ঠেকাতে ব্যবস্থা নেয়া হচ্ছে। আজকে থেকে ডেঙ্গু পরীক্ষার কিট (ডিভাইস) ঢাকার বাইরে পাঠানো হচ্ছে। শাহজালাল বিমানবন্দর, বেনাপোল, চট্টগ্রামে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থার পাশাপাশি সচেতনতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, গতকাল স্বাস্থ্য অধিদফতর বেসরকারি হাসপাটাল, ক্লিনিকগুলোর জন্য যে মূল্য নির্ধারণ করছে, তা পালন করা হচ্ছে কি না, তা তদারকি করার জন্য ১০টি মনিটরিং টিম কাজ করছে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

ঢাকার বাইরে ৬১১ ডেঙ্গু রোগী শনাক্ত

প্রকাশিত : ১২:৪০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯