০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

স্বাস্থ্য বিভাগের ঈদ ছুটি বাতিলের প্রজ্ঞাপন

স্বাস্থ্য বিভাগের সকলের ঈদের ছুটি বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে।

স্বাস্থ্য বিভাগের সব পর্যায়ের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আজহার ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সারা দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনামূলক এক সভায় সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম। ২৯ জুলাই (সোমবার) রাতে স্বাস্থ্য বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা টেলিফোনে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ছুটি বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দুই-একদিনের মধ্যেই জারি করা হবে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, বছরের শুরু থেকে ২৯ জুলাই (সোমবার) পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী।

বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৮৪৭ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ৯ হাজার ৭৮২ জন ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

স্বাস্থ্য বিভাগের ঈদ ছুটি বাতিলের প্রজ্ঞাপন

প্রকাশিত : ১২:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯