০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নতুন বার্তা প্রধানমন্ত্রীর

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন। সরকারের পাশাপাশি দলীয় কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির বিশেষ সভায় লন্ডন থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

গুজবের বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। গুজবের বিষয়ে সতর্ক থাকুন।

এছাড়া দেশে উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্যের বিষয়ে আমদানিকারকদের কোনো কারসাজি আছে কি না -সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি

ডেঙ্গু প্রতিরোধে নতুন বার্তা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২:৪৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯